২০ জুন, ২০২৫
সিরাজগঞ্জের কাজিপুরে বাস উল্টে আয়নাল হক (৫০) নামে এক চাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে কাজিপুর-সোনামুখী আঞ্চলিক সড়কের রৌহাবাড়ী এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল উপজেলার পাঁচগাছি গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ মো. নুরে আলম জানান, সোনামুখী থেকে বাসটি গাজীপুর কোনাবাড়ী দিকে যাবার পথে ঘটনাস্থলে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসের নীচে চাপা পড়ে আয়নাল হক মারা যায় এবং আয়নাল হকের স্ত্রীসহ ৪ জন আহত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছে।