ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

২৪ জুন, ২০২৫

কেন্দ্রীয় অফিসের সামনে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাতে রাজধানীর বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এটি শাহবাগে গিয়ে শেষ হয়।

তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে দলটির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব ও  জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।