২৫ জুন, ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন শুরুতে বিজয় আউট হলেও মুমিনুল হক সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সাদমান ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ২১ রান করে এই অভিজ্ঞ ব্যাটার আউট হলে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা।
এই প্রতিবেদন খেলা পর্যন্ত ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৬ রান। সাদমান ইসলাম ৮৬ বলে ৪৩ রান এবং নাজমুল হোসেন শান্ত ৭ রানে ব্যাট করছেন।
বুধবার (২৫ জুন) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১০ বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন ওপেনার বিজয়। এতে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা।
তৃতীয় উইকেটে মুমিনুল হক সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন সাদমান ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ৩৯ বলে ২১ রান করে ক্যাচ আউট হন এই অভিজ্ঞ ব্যাটার। এরপর পিচে আসেন শান্ত। ব্যক্তিগত ৭ রান তুলতেই লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে টাইগাররা।