পাকিস্তানে ‘র’ এজেন্ট সন্দেহে গ্রেফতার ৬

২৭ জুন, ২০২৫

পাকিস্তানের পাঞ্জাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট সন্দেহে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব প্রদেশের পুলিশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। সম্প্রতি অপারেশন ইয়ালঘার নামে এক অভিযানে তাদের আটক করা হয়।

লাহোরে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাব পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এআইজি) অব অপারেশন্স শাহজাদা সুলতান এ তথ্য জানিয়েছেন।

সম্মেলনে তিনি বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে আসলাম ও আকবর আলী নামের দুই ব্যক্তি বাহাওয়ালনগরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছ থেকে বিস্ফোরক সংগ্রহ করার সময় হাতেনাতে ধরা পড়ে। আজম জাজি, মনজুর কারি এবং আমজাদ নামে আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে টোবা টেক সিং জেলা থেকে।’