২৮ জুন, ২০২৫
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটরি চালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল রহিম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালের দিকে উপজেলার ধানখালী ইউনিয়ানের গণ্ডামারী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত যুবক ওই গ্রামের মো.আব্দুল রহমান ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে রাস্তার পাশে চার্জে থাকা তার অটোর মধ্যে রহিমকে উপুর হওয়া অবস্থায় দেখতে পায় পরিবারে লোকজন।
খবর পেয়ে সেখানে যায় ছুটে যায় থানা পুলিশ। তবে তারা প্রাথমিক ভাবে ধারনা করেছেন বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ দূর্ঘটনা ঘটতে পারে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।