জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি প্রদান

০৬ জুলাই, ২০২৫

সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১৫ জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান, মাসুম রাহাত, রাজীব হাসান, সাহানুর রহমান এবং সদস্য নূর হোসেন, ইসমাইল হোসেন বাকি, ফিরোজ আহমেদ রানা, তানভীর হোসেন, রিহাব হোসেন, ইমরান হোসেন, আবির হাসান, আতিকুর রহমান আকাশ, খন্দকার সাকিব আনজুম শারফি, সুলতান আহমেদ ও নাসির উদ্দিন মিয়া। 

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।