১৪ জুলাই, ২০২৫
গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের ওপর ট্রাক বিকল হয়ে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার সোনাখালি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়। পরে চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। মূলত রেলক্রসিংয়ের সামনে বেশ কয়েকটি বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে যায়।
সবশেষ খবর অনুযায়ী, রেলওয়ে কর্তৃপক্ষ ট্রাক সরানোর চেষ্টা চালাচ্ছে।