২১ জুলাই, ২০২৫
হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ পদে জনবল নেবে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটিতে ১৬ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, চলবে এ মাসের ২৯ তারিখ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য নারী-পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ (হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে (এমএস অফিস) দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলায় মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা। ফার্মাসিউটিক্যালস সম্পর্কিত মৌলিক জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ২-৩ বছর।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: ঢাকা।
সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে নির্ধারণ হবে বেতন। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, লাভ বোনাস, আর্ন লিভ এনক্যাশমেন্ট, মোবাইল সেট অ্যালাউন্স, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, দুপুরের খাবার সুবিধা, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, সাপ্তাহিক ২ দিন ছুটি।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: ২৯ জুলাই, ২০২৫ পর্যন্ত।