রূপালী ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

২২ জুলাই, ২০২৫

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল থেকে জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক প্রান্তিকের (জানুয়ারি থেকে জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে রূপালী ব্যাংক পিএলসির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৪২ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৩৫ টাকা ৮৩.৩৩ শতাংশ।

চলতি হিসাববছরের অর্ধবার্ষিক প্রান্তিকে রূপালী ব্যাংক পিএলসির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২০ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮৯ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৬৯ টাকা বা ৭৭.৫৩ শতাংশ।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত রূপালী ব্যাংক পিএলসির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫.১৯ টাকা।