৩০ জুলাই, ২০২৫
প্রেমে পড়েছেন আমেরিকান পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, হঠাৎ করেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
এমনকি দুজনকে একসঙ্গে ডিনার ডেটে দেখা গেছে। এতে ভক্তরা ধরেই নিয়েছেন, গুজন নয়, আসলেই প্রেম করছেন কেটি-ট্রুডো।
সম্প্রতি মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে রাতের খাবার খেতে দেখা গেছে এই জুটিকে। জানা গেছে, ২৮ জুলাসি সন্ধ্যায় তারা একসঙ্গে খাবার খান।
এটাও জানা গেছে, দুজনেই একাধিক পদের খাবার খেয়েছেন। যার মধ্যে লবস্টার ছিল অন্যতম আকর্ষণ। সঙ্গে ককটেলও পান করেছেন তারা। এমনকি খাবার শেষে রেস্টুরেন্টের শেফদেরও ধন্যবাদ জানান তারা।
রেস্টুরেন্টের এক প্রতিনিধি জানিয়েছেন, ‘কেটি ও জাস্টিন দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন। তারা খুবই বিনয়ী ও বন্ধুত্বপূর্ণ আচরন করেছেন। আমাদের জন্য তাদের আতিথেয়তা ছিল আনন্দের।’
দিনের শুরুতে দুজনকে মন্ট রয়্যাল পার্কে হাঁটতে দেখা যায়। সঙ্গে ছিল কেটির পোষা কুকুরও। সন্ধ্যায় তাদের আবার মন্ট্রিয়ালের টাভের্ন আটলান্টিক-এ পানীয় উপভোগ করতে দেখা যায়।
বলা প্রয়োজন, ২০২৫ সালের জুনে কেটি পেরি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে প্রায় এক দশকের সম্পর্ক ও বাগদান ভেঙে ফেলার খবর নিশ্চিত করেন। চার বছর বয়সি মেয়ে ডেইজি ডাভ ব্লুমকে নিয়ে তারা দুজনই যৌথভাবে সন্তানের দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালের আগস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাদের রয়েছে তিন সন্তান- জেভিয়ার (১৭), এল্লা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়ান (১১)।
যেহেতু, কেতি এবং ট্রুডো এখন সিঙ্গেল, তাই ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। যদিও এখনও নিশ্চিত নয়, তারা আসলেই প্রেম করছেন নাকি তা রয়েছে বন্ধুত্বের পর্যায়ে। তবে তাদের ভক্তরা জানিয়েছেন, তারা খুশিই হবে, প্রেমের ঘটনা ঘটলে।
সুত্র: দ্য ইকোনমিক্স টাইমস