আখাউড়ায় জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

০৬ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুলাই শহীদদের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
মোমবাতি প্রজ্বলনের পর আখাউড়া মডেল মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিক্ষার্থীরা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে।
এ সময় বক্তারা বলেন, 'জুলাই শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। তাঁদের এই আত্মত্যাগের মর্যাদা দিতে আমাদের সবাইকে কঠিন মনোবল নিয়ে কাজ করে যেতে হবে।'
শিক্ষার্থীদের মধ্যে রোবায়েদ, আসিফ নেওয়াজ, সৈকত চৌধুরী এবং অন্তর প্রমুখ এই কর্মসূচিতে অংশ নেন।