০৮ আগস্ট, ২০২৫
চাঁদপুর সদরের চান্দা চৌরাস্তার উত্তর পাশে বিল্লাল খানের হেচারী সংলগ্ন দেওয়ান বাড়ির সামনে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ঘটে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুর সদর বালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালীর ছেলে মো. অমি ঢালী ও একই ওয়ার্ডের বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের ছেলে কিশোর চন্দ্র দাস। দুর্ঘটনায় নিহত অমি পুরান বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কিশোর চন্দ্র দাস ২০২৫ সালে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।
দুর্ঘটনায় নিহতদের স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, এই জায়গায় প্রায়ই এই ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, নিহত যুবকদের সুরতহাল করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।