১০ আগস্ট, ২০২৫
নিউজ ডেস্ক: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের নবম এবং ১০ম ব্যাচের দেশি-বিদেশী শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন।
১০ আগস্ট সকালে মেডিকেল কলেজের দুর্গাপদ বিশ্বাস লেকচার গ্যালারীতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মেডিকেল শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান মেডিকেল কলেজের অবকাঠামো এবং একাডেমিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ উবায়দুল্লাহ ইবনে আলী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ এহসানুল ইসলাম এবং এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোঃ আশফাকুর রহমান। মতবিনিময়ে বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন শিক্ষার্থীরা।