হবিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

১১ আগস্ট, ২০২৫

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার হয়েছেন। এ সময় গাঁজা বহনকারী একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

রোববার (১০ আগস্ট) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ। 

গ্রেফতারকৃতরা হলেন- জেলার বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে মো. লিচু মিয়া ও মৃত-মাহমুদ আলীর ছেলে মো. তাজুল ইসলাম। 
এর আগে পুলিশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই পরিমাণ গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার হয়। এ ব্যাপারে থানার  এসআই কাওছার আহমেদ বাদী হয়ে মামলা করেছেন।