ফেনীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

১১ আগস্ট, ২০২৫

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির।সোমবার (১১ আগস্ট) সকালে ইসলামি ছাত্র শিবির ফেনী শহর শাখার উদ্যোগে ফেনীর একটি কনভেনশন সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

প্রধান অতিথি ছিলেন- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ মহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম আবু মূসা। প্রধান আলোচক ছিলেন ডিবেট বাংলাদেশের সাবেক সভাপতি এডভোকেট আল মামুন রাসেল।

ফেনী শহর শিবিরের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসী সুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, জেলা শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল।

ফেনী শহর শিবিরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ৫ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী অংশ নেয়। সংবর্ধিতদের হাতে অনুষ্ঠানে ফুল ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ