১১ আগস্ট, ২০২৫
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)-এর ১৭৭৩তম বোর্ড অব গভর্নর্স সভায় নতুন ভাইস চেয়ারম্যান ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) এবিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি অনুষ্ঠিত সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদকে ভাইস চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ মোহাম্মদ মারুফকে ট্রেজারার নির্বাচিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংক পিএলসি-এর এমডি ও সিইও মাসরুর আরেফিন।
এছাড়া, বিদ্যমান ৭ সদস্যের স্থলে আরও ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওকে অন্তর্ভুক্ত করে এবিবির বোর্ড অব গভর্নর্স পুনর্গঠন করা হয়েছে। ফলে বোর্ড সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।