দ্বিতীয় দিনে কত আয় করল ‘ধূমকেতু’?

১৭ আগস্ট, ২০২৫

‘ধূমকেতু’ সিনেমাটি এক দশক আগে নিয়ে গেছে দেব-শুভশ্রী ভক্তদের। এ জুটির স্মৃতি জাগানিয়া প্রেম, খুনসুটি দেখতে পশ্চিমবঙ্গের সিনেমা হলে লাইন পড়েছে। জেনে নেওয়া যাক, দ্বিতীয় দিনে কত আয় করল ছবিটি। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয় দিন অর্থাৎ ১৫ অগস্ট মানে ছুটির দিনে ছবিটি প্রায় ৩.০২ কোটি টাকা আয় করেছে।

এর আগে দেব-শুভশ্রী সামাজিক মাধ্যমে দিয়েছিলেন প্রথম দিনের আয়ের হিসাব। সেখানে জানিয়েছিলেন, প্রথম দিনেই ২.১০ কোটি টাকা আয় করেছে ধূমকেতু।

১৪ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। প্রথম দিন ২৫০টিরও বেশি হাউসফুল শো করেছে। ছবিটি প্রথম সপ্তাহে শুধু পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও আগামী ২২ আগস্ট সারা ভারতে মুক্তি পাবে।

মুক্তির আগে ‘ধূমকেতু’ অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছিল। আয়েও সে ধারাবাহিকতা রেখেছে। দেব ও শুভশ্রী অভিনীত এই সিনেমাটি মুক্তির দিন ২.১ কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছেন প্রযোজক। শুক্রবার তারা দাবি করেছেন, টলিউডের ইতিহাসে ওপেনিং ডেতে এটাই সবচেয়ে বেশি আয়।  

দেব-শুভশ্রী ছাড়াও ‘ধূমকেতু’ ছবিতে অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী প্রমুখ।