১৮ আগস্ট, ২০২৫
রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (১৮ আগস্ট) সংশ্লিষ্ট মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তাররা হলেন ইফতান (২৭), ইসমাইল (২৩), শামীম (৩০), মোজাফফর (৫৫), অপূর্ব (১৯), কোরবান (১৯), হৃদয় (২৩), আরমান (২৩), ওয়াসিম (৩১), রিফাত (২৭) ও রায়হান কবির (২৬)।
এ ছাড়া আদাবর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তাররা হলেন মো. হাসানুর (১৯), মো. ফাহিম (১৯), মো. নাজমুল হোসেন (১৯), মো. সজিব (১৯), মো. রুবেল (৩০), মো. রাসেল (২৭) ও মো. মহিউদ্দিন ইসলাম মইন (২৩)।
মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ জানিয়েছে, অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইন ছাড়াও ডাকাতির প্রস্তুতি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামি রয়েছে।