ঢাকা দক্ষিণ আ.লীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার

১৯ আগস্ট, ২০২৫

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার টিম।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ারী থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকেলে ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির সিটি সাইবার বিভাগের একটি চৌকস টিম।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।