১৯ আগস্ট, ২০২৫
চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।
মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী ও ছেলে রয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা তার সুস্থতা কামনা করেছেন।