বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

২১ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল আজ বিএনপির সঙ্গে বৈঠক করেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

এ সময় বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দলের অন্য সদস্যরা হলেন—সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদী আমিন।

আইআরআইয়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিকের পরিচালক স্টিফেন সিমা, উপপরিচালক ম্যাথিউ কার্টার ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।