মা হচ্ছেন পরিণীতি চোপড়া

২৫ আগস্ট, ২০২৫

মাস ছয়েক ধরে গুঞ্জন চলছিল মা হতে যাচ্ছেন পরিণীতি চোপড়া। এবার তা সত্য হয়ে ধরা দিল। সামাজিক মাধ্যমে নতুন অতিথি আগমনের ঘোষণা নিজেই দিয়েছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নিজের ইনস্টাগ্রামে ভ্যানিলা কেকের ওপর মিষ্টি পোস্ট করেছেন অভিনেত্রী। তাতে লেখা, ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।” 

পাশাপাশি স্বামী রাঘব ও তার একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ওই মিষ্টি পোস্ট দেখে বেজায় খুশি অনুরাগীরা। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হবু বাবা-মা।

২০২৩ সালের সেপ্টেম্বরে সাতপাকে বাঁধা পড়েন রাঘব- পরিণীতি। মহা ধূমধাম করে বিয়ে হয় তাদের। রাজস্থানের উদয়পুরে বসে বিয়ের আসর। ভারতের বিনোদন অঙ্গন ও রাজনীতির মাঠের খ্যাতিমান ব্যক্তিরা এসেছিলেন অতিথি হয়ে।

মুম্বাইয়ের এক অভিজাত রেস্তরাঁয় নৈশভোজ সারতে গিয়ে প্রথম ফিসফাস শুরু হয় রাঘব ও পরিণীতির সম্পর্কের খবর। সেই ছবির সূত্র ধরেই তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসে। জল্পনা জোরালো হয় এই ঘটনার পরদিন। সেদিন আবার লাঞ্চ ডেটে গিয়েছিলেন দুজন। প্রথমে শোনা গিয়েছিল, রাঘব লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়ার সময় থেকেই নাকি দুজনের সখ্যতা। পরিণীতিও ম্যাঞ্চেটার বিজনেস স্কুল থেকে অর্থনীতি নিয়েই পড়াশোনা করেছেন।