২৭ আগস্ট, ২০২৫
খাগড়াছড়িতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৭ আগস্ট) সকালে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা কৃষি অফিসসহ খাগড়াছড়ি জেলা পরিষদে দুদক অভিযান পরিচালনা করে।
রাঙ্গামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেছেন।
এ সময় তিনি জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি বীজ সার-সরঞ্জাম বিতরণ প্রকল্পের অর্থ আত্মসাৎ এর অভিযোগ এবং ধান কাটার মেশিন বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং তদন্ত শেষে দুদক কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।