অভিনেতা আবদুল্লাহ রানার বাবা মারা গেছেন

২৭ আগস্ট, ২০২৫

জনপ্রিয় অভিনেতা আবদুল্লাহ রানার বাবা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।  

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১২টায় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘কিছুক্ষণ আগে আমার বাবাকে হারালাম। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

অভিনেতার বাবার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। অভিনেতা রানার বাবা হারানোর ঘটনায় ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকার, পারসা ইভানা, জামিল হোসেন, রওনক হাসান, কচি খন্দকার, মুনিরা মিঠুসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।  

অভিনেতা আবদুল্লাহ রানার ক্যারিয়ারের শুরুতে মঞ্চ অভিনয় করলেও ক্যামেরার সামনে অভিনয় শুরু করেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর অনুরোধে। ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে আন্তপ্রকাশ করেন। এরপর ২০০০ সালে ‘অগ্নিবলাকা’ নির্দাশনা দেন। যেটার কাহিনীচিত্র বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে নির্মিত হয়েছিল। অভিনয়ে আসেন মোস্তফা সরোয়ার ফারুকীর অনুরোধে। ‘আয়শা মঙ্গল’ ছিল তাঁর অভিনীত প্রথম টেলিফিল্ম।