২৯ আগস্ট, ২০২৫
পাকিস্তানের বদলে ভারতে চলমান হকি এশিয়া কাপে অংশ নিয়েছে বাংলাদেশ দল। তবে টুর্নামেন্টের শুরুটা ভালো করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার ১-৪ গোলে হেরেছে বাংলাদেশ।
এদিন প্রথম কোয়ার্টারে গোলশূন্য সমতা ছিল। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট আশরাফুল ইসলাম গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারেই খেলায় সমতা আনে মালয়েশিয়া।
মধ্য বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে বাংলাদেশ। ৩৬ মিনিটে লিড নেয় মালয়েশিয়া। ওই কোয়ার্টারে বাংলাদেশ আর গোল করে সমতা আনতে পারেনি। শেষ কোয়ার্টারে আরও ২ গোল করে মালয়েশিয়া সহজ জয় নিশ্চিত করে।
উল্লেখ্য, দ্বিতীয় ম্যাচে আগামীকাল চায়নিজ তাইপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।