জনবান্ধব কর্মসূচির জন্য বিএনপিকে ডিএমপির ধন্যবাদ

০২ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর যানজট ও জনদুর্ভোগের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র‍্যালির পরিবর্তে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিকে স্বাগত জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ শহরে রাস্তা বন্ধ করে যেকোন কর্মসূচি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় প্রচণ্ড জনদুর্ভোগ। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপি কর্তৃক গৃহীত এই সৃজনশীল ও জনবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় রীতি স্থাপন করবে যা রাজনৈতিক কর্মসূচি পালনের একটি উত্তম চর্চা হিসেবে বিবেচিত হবে।