ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশে বক্তারা- পবিত্র আল কুরআন আল্লাহর জীবন্ত মোজেজা

০৮ সেপ্টেম্বর, ২০২৫

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুরে ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসা’র ফলাফল ঘোষনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, রাসুল হযরত মোহাম্মদ (স:) এর জীবনের সবচেয়ে বড় মোজেজা হচ্ছে পবিত্র আল কুরআন। এই মোজেজা কেয়ামত পর্যন্ত বলবত থাকবে। তাই যারা নিজেরা আল কুরআন শেখে এবং অন্যকে শিক্ষা দান করে তারা উত্তম মানুষ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আমির হামজা।
এছাড়া বক্তব্য রাখেন চৌগাছা কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা গোলাম মোরশেদ. গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের অধ্যাপক মশিউর রহমানসহ অন্যান্যরা। 
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক কবির বিন সামাদ। 

বিভিন্ন শ্রেণির ফলাফল ঘোষণার পর কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের মা বাবা ও অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।