আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

০৯ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন

আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

 

বিএনপির কর্মসূচি

 

 বেলা ১১টা : জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার সঙ্গে থাকবেন মহিলা দলের নেত্রীরা।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

 বিকেল ৩টা : সচিবালয়ে অনুষ্ঠিত হবে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। এতে অংশ নেবেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।