ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩০৫ মামলা

১১ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৩০৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৩৬৩টি গাড়ি ডাম্পিং ও ৫৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।