১২ সেপ্টেম্বর, ২০২৫
সাবেক সচিব কাজী মিরাজ হোসেন মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সকাল ৯টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
কাজী মিরাজের মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপার্সন-এর একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার শোক ও সমবেদনা জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গ্রামের বাড়িতে নামাজের জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।