ইসলাম গ্রহণের পর শর্মিলা ঠাকুরের নাম কী রাখা হয়?

১৩ সেপ্টেম্বর, ২০২৫

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির কাছে আসার গল্প হিন্দি সিনেমার মতোই রোমাঞ্চকর। ভিন্ন ধর্মের অনুসারী হয়েও ষাটের দশকে বিয়ের পিঁড়িতে বসেন দুজন। তার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম বদলান শর্মিলা। ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন শর্মিলাকন্যা সোহা আলী খান। 

সোহা জানান, তার মা মনসুর আলি খান পতৌদিকে বিয়ের জন্য ধর্মান্তরিত হয়েছিলেন। এরপর তার নাম রাখা হয় আয়েশা। তবে মানুষ এখনও অভিনেত্রীকে তার আসল নাম শর্মিলা ঠাকুর হিসেবেই চেনেন। এই নাম নিয়ে পরিবারে কিছুটা বিভ্রান্তি ছিল কারণ তার মা 'শর্মিলা' নামে স্বাক্ষর করতেন এবং কখনও 'আয়েশা' নামে স্বাক্ষর করতেন।

স্বাধীনচেতা ছিলেন শর্মিলা। নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিতেন। সময়ের চেয়ে এগিয়ে ছিলেন অভিনেত্রী। ষাটের দশকে বিকিনিতে ফটোশুটে দুই বার ভাবেননি। মনসুর আলীকে বিয়ের আগে ধর্মান্তরিতও হয়েছিলেন নিজের সিদ্ধান্তে।

বলিউডে শর্মিলার পথচলা শুরু ১৯৬৪ সালে। কাশ্মীর কি কলি ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হয় তার। ‘আরাধনা’, ‘চুকে চুপকে’, ‘অমর প্রেম’-এর কালজয়ী ছবি রয়েছে তার ঝুলিতে।