১৪ সেপ্টেম্বর, ২০২৫
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের হাজী পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাব্বি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের কেরামত আলীর ছেলে।
রবিবার সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশের সময় বৈদ্যুতিক তারের লিকেজে রাব্বি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে