নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৮ সেপ্টেম্বর, ২০২৫

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড

বিভাগের নাম: রেভিনিউ ম্যানেজমেন্ট

পদের নাম: এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স) অথবা বিএসসি

অভিজ্ঞতা: ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ২১-২৮ বছর

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম