ঢাকার বিভিন্ন এলাকায় অভিযানে আ.লীগের ৬ নেতাকর্মী ধরা

২২ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানী থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও পরিচয় জানানো হয়নি।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোববার কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।