১৭ ফেব্রুয়ারি, ২০২১
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাত ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
আবুল হাসনাত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি ও দলটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য।