০৮ অক্টোবর, ২০২৫
যশোর প্রতিনিধি :: আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠেয় সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) এর দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে ৮টি পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৮ অক্টোবর বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিন। এদিন নির্ধারিত সময়ের মধ্যে দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। পরে নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।
সভাপতি প্রার্থী আকরামুজ্জামান ও এম আইউব, সহ সভাপতি পদে কাজী রকিবুল ইসলাম ও বিএম আসাদ, সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ ও মুর্শিদুল আজিম হিরু, যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর তার প্রতিদ্বন্দ্বী গালিব হাসান পিল্টু, দফতর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ও শেখ জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ পদে তরিকুল ইসলাম তারেক ও মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ও মাহবুবুর রহমান মোহন, কার্য নির্বাহী সম্পাদক পদে এম এ রহমান ও হানিফ ডাকুয়া প্রার্থী হয়েছেন।
১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে এক ঘন্টা বিরতি দিয়ে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে গত সোমবার ৮টি পদের বিপরীতে ২১ জন মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। পরে মনোনয়নপত্র জমা দেন ১৮ জন।