১১ অক্টোবর, ২০২৫
সোমালিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতে ১২ বছর পর বিশ্বকাপের টিকিট পেয়েছে আলজেরিয়া। এক ম্যাচ হাতে রেখেই আফ্রিকার চতুর্থ দল হিসেবে টুর্নামেন্টের মূল পর্ব নিশ্চিত করেছে তারা। ‘জি’ গ্রুপের এই ম্যাচে আলজেরিয়ার হয়ে ২ গোল করেন মোহাম্মদ আমুরা, অন্য গোলটি রিয়াদ মাহরেজের। এএফপি