৮০০ কেজি ভারতীয় ফুচকাসহ ৩ চোরাকারবারি আটক

১৩ অক্টোবর, ২০২৫

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অবৈধ পথে পাচারকালে পিকআপবোঝাই ৮০০ কেজি ভারতীয় ফুচকাসহ ৩ চোরাকারবারি আটক হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

তিনি বলেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)। অভিযানে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর রেল ক্রসিং ঢাকা-সিলেট মহাসড়কের ডিভাইডারের শেষ মাথা সংলগ্ন পাকা সড়কের ওপর হতে অবৈধ পথে পাচারকালে ২০টি ভারতীয় ফুচকা ভর্তি প্লাস্টিকের বস্তায় ৮০০ কেজি ফুচকা জব্দ করা হয়। এসময় একটি নীল রঙের পিকআপসহ ৩ আসামিকে আটক করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।