১৪ অক্টোবর, ২০২৫
সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে—মান’ প্রতিপাদ্যে গাজীপুরে বিশ্ব মান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা এবং বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এস. এম. তালাত মাহমুদ।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিএসটিআইয়ের কার্যক্রম নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।