বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন

১৫ অক্টোবর, ২০২৫

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বরিশাল সদর উপজেলা বিএনপির আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ঘোষিত এই কমিটিতে নুরুল আমিনকে আহ্বায়ক, সাইফুল ইসলাম আরমানকে সদস্য সচিব এবং আব্দুস সালাম রাঢিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ের যোগ্য, নির্ভরযোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে সদর উপজেলা বিএনপির পূর্ণ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। পাশাপাশি ইউনিয়ন কমিটির পূর্ণাঙ্গ কাঠামো গড়ে তুলে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশও দেওয়া হয়েছে।