হংকংয়ের বিপক্ষে ড্র করে র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

১৭ অক্টোবর, ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে ৪-৩ ব্যবধানে হারের পর অ্যাওয়ে ম্যাচ ড্র করে লাল-সবুজের দল। ১-১ ব্যবধানে ড্র করে এবার সুখবর পেলেন হামজা চৌধুরীরা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রকাশিত সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ১৮৪ থেকে ১৮৩ নম্বরে উঠে এসেছেন জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশের রেটিং পয়েন্ট পয়েন্ট এখন ৮৯৪। গত সেপ্টেম্বরে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৮৪ তম অবস্থানে অপরিবর্তিত ছিল বাংলাদেশ।

এদিকে, বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। তবে এক ধাপ এগিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা ওঠে এসেছে দ্বিতীয় স্থানে। এক ধাপ পিছিয়ে তিনে আছে কিলিয়ান এমবাপের ফ্রান্স।

৪ ও ৫ নম্বরে আছে আছে ইংল্যান্ড ও পর্তুগাল। তবে নেদারল্যান্ডস এক ধাপ উন্নতি করে ছয়ে ওঠে আসায় সাতে নেমে গেছে ব্রাজিল। আটে আছে বেলজিয়াম। এক ধাপ এগিয়ে ইতালি আছে নয়, আর দশে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।