ব্র্যান্ড ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ

১৮ অক্টোবর, ২০২৫

সম্প্রতি যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইলেক্ট্রনিক্স বিভাগ ব্র্যান্ড ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ
পদের নাম: ব্র্যান্ড ম্যানেজার
বিভাগ: ইলেক্ট্রনিক্স
পদসংখ্যা: ০১ টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা মার্কেটিংয়ে এমবিএ
অন্যান্য যোগ্যতা: মার্কেটিং এবং ব্র্যান্ডিং নীতিমালা সম্পর্কে ভালো ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বনিম্ন ৩০ বছর

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে  
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৩ নভেম্বর ২০২৫