‘ধুম ৪’ থেকে সরে দাঁড়ালেন পরিচালক

২০ অক্টোবর, ২০২৫

‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির প্রতিটি ছবি দর্শকের মন জয় করেছে। চতুর্থ পর্ব নিয়ে দর্শকের আগ্রহের শেষ ছিল না। এরমধ্যে মন খারাপ করা খবর ‘ধুম ৪’ থেকে সরে দাঁড়ালেন পরিচালক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

‘ধুম ৪’ পরিচালনার দায়িত্ব পড়েছিল অয়ন মুখার্জির ওপর। তবে তিনি অব্যাহতি নিয়েছেন এ দায়িত্ব থেকে। কিছুদিন আগে তার পরিচালিত ওয়ার ২ সিনেমা মুখ থুবড়ে পড়ে। দক্ষিণের এনটিআর জুনিয়র এবং বলিউডের হৃতিক রোশানকে নিয়েও গতি করতে পারেননি ছবিটির। অনেকে ভাবছেন এ কারণেই হয়তো সরে দাঁড়ালেন নির্মাতা।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ এক সূত্রের কথায়, “অয়ন বিশ্বাস করেন, ‘ওয়ার ২’ বা ‘ধুম ৪’-এর মতো ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো তার ভাবনার সঙ্গে মানানসই নয়। তিনি এমন কিছু করতে চান যেখানে থাকবে আবেগ, নাটক, ভালোবাসা আর গল্প বলার স্বাধীনতা।”

বর্তমানে ‘ধুম ৪’-এর নতুন পরিচালক নিয়োগে ব্যস্ত প্রযোজনা সংস্থা। এদিকে অয়ন সরে দাঁড়ানোয় অনেকে যশরাজ ফিল্মসের করন্ধার আদিত্য চোপড়াকে চাইছেন পরিচালনার দায়িত্বে। কেননা এরইমধ্যে ছবির কেন্দ্রীয় চরিত্রে যুক্ত হয়েছেন রণবীর কাপুর।