অক্টোবরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স প্রবাহ ১১.১ শতাংশ প্রবৃদ্ধি

২০ অক্টোবর, ২০২৫

চলতি অর্থবছরের অক্টোবর মাসের ১৯ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ১১ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ১ হাজার ৭১০ মিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল ১ হাজার ৫৩৯ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা ৯ হাজার ২৯৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮ হাজার ৮২ মিলিয়ন ডলার ছিল।