২১ অক্টোবর, ২০২৫
আল আমিন(নিজস্ব পতিনিধি):বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার তালা উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০অক্টোবর) দুপুর ২টা থেকে তালা ফুটবল ময়দানে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ,তালা-কলারোয়া আসনের নমীনি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচাল মুহাদ্দিস আব্দুল খালেক।সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।সাতক্ষীরা -৩ আসনের নমীনি অধ্যক্ষ রবিউল বাসারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অথিতীর বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, “জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না, দুর্নীতি ও লুটপাটও থাকবে না।”
এসময় তিনি কোনো উস্কানিতে উত্তেজিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “একটি পক্ষ আমাদের গণজোয়ার ঠেকাতে ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের মানুষ এবার দাড়ি-পাল্লায় ভোট দিতে প্রস্তুত।”
যুব সমাবেশে সভপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মফিদুল্লাহ।