লালবাগে ১ ভবঘুরের মরদেহ উদ্ধার

২৫ অক্টোবর, ২০২৫

লালবাগ এলাকায় এক ভবঘুরে পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ওই এলাকার ২৩ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের পাশে পাকা রাস্তা ওপর তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। তার পরিচয় পাওয়া যায়নি, বয়স আনুমানিক ৬০ বছর।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) নওশাদ সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

পরে রাত ৮টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।