১০৬ কেজি হরিণের মাংসসহ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড

২৫ অক্টোবর, ২০২৫

সুন্দরবনের নলিয়ান এলাকা থেকে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড সদস্যরা নলিয়ান এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ১০৬ কেজি হরিণের মাংস, প্রায় ২০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ একজন শিকারিকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা মাংস, ফাঁদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।