জামায়াত যেভাবে পিআর চাচ্ছে এখন, তা একটা নাটক : জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল

২৬ অক্টোবর, ২০২৫

নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে যে সংশয়, এজন্য রাজনৈতিক দলগুলোর দায় দেখেন কি না? কথা প্রসঙ্গে উপস্থাপকের এমন প্রশ্নে জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, দায় হলো আমাদের নিয়তি। আমরা এ দেশের সাধারণ মানুষ, আমরা এমন এক নিয়তি নিয়ে এই পৃথিবীতে আসছি, যে দড়ি ধরি, ওই দড়ি ছিঁড়ে যায়। আবার এখন আমরা যে দড়ি ধরছি, এই দড়ি ছিঁড়ে না, এটা কেমন পচা দড়ির মতো মনে হচ্ছে। যা-ই হোক, আমি কাউকে দায় দিতে চাই না।

কারণ যাকে দায়ে দেব, সে তো আমার চেয়ে পাওয়ারফুল। কাজেই ওই দায় দিয়ে আমি বেশিক্ষণ টিকতে পারব না। আমি তো সাধারণ মানুষ। আমি আমার উপলব্ধির কথা বলতে পারি।

পিআর নিয়ে বহুবার বলেছি, আমি ব্যক্তিগতভাবে পিআরের পক্ষে। আমি মনে করি, পিআর মোর ডেমোক্র্যাটিক। জামায়াত যেভাবে পিআর চাচ্ছে এখন, এই চাওয়াটা হলো একটা নাটক। তারা তো আসলে পিআর চায় না।

এটা বলার জন্য বলছে। তারা কি বলতেছে যে পিআর না হলে আমি নির্বাচন করব না? বলছে? একবার তো এই কথা বলেনি। তারা নির্বাচন করবে। পিআরের দাবিটা তারা বলতেছে জাস্ট। বলতেছে কেন? এটা এমন একটা দাবি, যে দাবি কারো পক্ষে সমাধান করা আপাতত সম্ভব না।

এজন্য একটা অসম্ভব দাবি চেয়ে বসছে। এটা দিতে হবে, পাবলিকের কাছে যাচ্ছে।

শনিবার (২৫ অক্টোবর) দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে এসব কথা বলেন তিনি।

মাসুদ কামাল বলেন, ইন্টারেস্টিং ব্যাপার হলো, পিআর নিয়ে যারা কথা বলেন ইসলামী আন্দোলন অথবা জামায়াতে ইসলামী- তারা যখন কোনো আলোচনায় বসেন, ওখানে যদি বিএনপি লাইনের কেউ থাকে অথবা অন্য কোনো লাইনের কেউ থাকে, তাহলে দেখবেন আলোচনার মতো যখন জিজ্ঞাসা করে, ভাই, আপনি যে পিআর করবেন, আপনি কোন পিআর চান? কাদের মতো পিআর চান? যেমন ইসরায়েলে পিআর আছে এবং ইসরায়েল ও নেদারল্যান্ডে একই ধরনের পিআর পদ্ধতি, সেখানে সারা দেশটা একটা সংসদীয় এলাকার মতো কাজ করে এবং এখানে সারা দেশের যে ভোট প্রাপ্তি দলগুলোর সেখান থেকে তারা একটা প্রফেশনাল পদ্ধতিতে আসন পায়। আপনি কি ওই পিআরটা চান? আপনি কি জার্মানির পিয়ারটা চান? আপনি কি নেপালের পিয়ারটা চান? কোনটা চান? তাকে কিন্তু তারা বলবে না।

তিনি বলেন, যদি জিজ্ঞাসা করেন, ভাই, আপনার পিয়ার পদ্ধতিতে যারা স্বতন্ত্র দাঁড়াবে, তাদের কী হবে? কোনো উত্তর দেবে না। উত্তর জানে কি না আমার সন্দেহ আছে। অথবা তারা উত্তর দিতে আগ্রহী কি না- তাও আমি জানি না। উত্তর দেবে না। তার মানে কী? তারা পিআর নিয়ে প্রিপেয়ার্ড না। আপনাদের একটা প্রস্তুতি থাকতে হবে। বিএনপিকে জিজ্ঞাসা করেন। বিএনপি ৩১ দফা নিয়ে আন্দোলন করতেছে। ওদের জিজ্ঞাসা করেন যে আপনি এটার ব্যাপারে কি বলেন, তাদের লিখিত ডকুমেন্ট আছে। আমার বুক, পড়েন। আমার সব এখানে লেখা আছে। পিআর নিয়ে তাদের কোনো লিখিত বক্তব্য নাই। মুখে মুখে বলতেছে।

উনারা যদি রিয়েলি পিআর চাইতেন, তাহলে পিআর নিয়ে ডিটেইল একটা বক্তব্য তারা দিতেন যে আমরা এই পিআরটা চাই। যেমন জার্মানিতে ৫০ শতাংশ পিআর পদ্ধতিতে হয়, আর ৫০ শতাংশ আমাদের এখানে যে পদ্ধতি, এই পদ্ধতিতে হয়। আপনি বলেন, আমি এটা চাই। কোনটা চান আপনি? তারা ক্লিয়ার করে না। খালি পিআর, পিআর করে। এটা করছে তাদের আন্তরিকতা অভাবের কারণে। এই মুহূর্তে তারা এটা আওয়াজ করতে চায়, তারা যে মাঠে আছে- এটা জানান দিতে চায় এবং তারা একটা রাজনৈতিক দাবি নিয়ে মানুষের কাছে যেতে চায়, তাদের কাছে আর কোনো ইস্যু নাই- এজন্য এটি তাদের একমাত্র ইস্যু।