নেত্রকোনায় ১ লাখ ২০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

১০ মার্চ, ২০২১

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় ১লাখ ২০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে ভ্রম্যমান আদালত। 

বুধবার (১০ মার্চ) উপজেলার বিশরপাশা বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন কলমাকান্দা উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জনাব মোঃ সোহেল রানা।

জানা গেছে, নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির অভিযানে ভ্রাম্যমাদ আদলত পরিচালিত হয়। সময় বাজারে বিভিন্ন দোকান থেকে ১ লাখ ২০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত রাজা বিড়ি, রোমান বিড়ি, তারেক বিড়ি জব্দ করা হয়।

এসময় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়রে দায়ে ৫ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।  একই সাথে বাজার কমিটিকে ডেকে এনে এই বিড়িগুলো যেন আর কোনদিন বাজারে আসতে না পারে এ ব্যাপারে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়।