চেতনানাশক খাইয়ে সিএনজি ছিনতাই চক্রের নয় সদস্য গ্রেপ্তার

০৯ নভেম্বর, ২০২৫

সারা দেশে সক্রিয় সংঘবদ্ধ অটোরিকশা (সিএনজি) ছিনতাইকারী চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা ও মুন্সীগঞ্জের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- মো. করিম মিয়া, মো. মান্নান খান, মনসুর ওরফে মোশারফ, মজিবর, জসিম, মনির, জামাল হোসেন, তৌহিদুল ইসলাম রবিন ও ইউনুস। এরা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত।

ডিবি সূত্রে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীবেশে সিএনজি ভাড়া করে চালকদের চেতনানাশক ট্যাবলেট খাইয়ে সিএনজি ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।